লালমোহন উপজেলার ধলীগৌরনগর পাটারীহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মহিন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৬ টায় ধলীগৌরনগর ইউনিয়নের পাটওয়ারীর হাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মহিন ধলীগৌরনগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের জনতা বাজার এলাকার স্থানীয় বাসিন্দা মো.আলীর ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে মহিন লর্ডহার্ডিঞ্জ মাদ্রাসা বাজার এলাকায় তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ধলীগৌর নগরের পাটওয়ারি হাটের নিকটবর্তী স্থানে পৌঁছালে তার চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন মহিন তার বাবার একটা আদরের সন্তান। বাবার – মায়ের ভালোবাসা পেয়ে মহিন একটু বড় হয়ে উঠে। তার মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাবাসীর শোকের ছায়া মেতে উঠেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় লালমোহন সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।