1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের এমপি কাজলের সাথে শুভেচ্ছা বিনিময়

বিএ বাহাদুর
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

কক্সবাজার-৩ সদর-রামু-ঈদগাঁও আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের সাথে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন (বিজয় টিভি) ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদের( দৈনিক সাঙ্গু) নেতৃত্বে সাংসদের কক্সবাজারস্থ বাসভবনে সৌজন্যে সাক্ষাৎ শেষে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় সাংসদ লুৎফুর রহমান কাজল এমপি তার নির্বাচনি এলাকার সার্বিক উন্নয়নে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন এবং সাদা কে সাদা, কাল কে কাল লিখার অনুরোধ জানান।

তিনি এলাকার সকল উন্নয়ন, সম্ভাবনা, অসঙ্গতি ও সমস্যাসমূহ লেখনীর মাধ্যমে তুলে ধরার পাশাপাশি গণমানুষের ভাবনার সঠিক চিত্র নিজ নিজ কর্মস্থল গণমাধ্যমে প্রকাশের তাগাদা দেন।

এসময় উপস্থিত সাংবাদিকরা এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, জনদাবি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তিনি মনোযোগ সহকারে শুনেন এবং সৌজন্য সাক্ষাৎ এর জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাষ্টার গিয়াস উদ্দিন (নয়াবাদ), আনোয়ার হোছাইন (আমার দেশ) এইচএন আলম (দৈনিক মিল্লাত) আজাদ মনসুর (বাংলাদেশ বেতার) সহ
বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com