1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার

 শিহাব আরমান 
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
জামালপুর শহরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৬ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন এর নেতৃত্বে এবং জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর সহযোগিতায় পুলিশ অভিযান চালায়। অভিযানে রাত দেড়টার দিকে সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মোঃ তাইফুর (৪০) কে গ্রেফতার করা হয়। পাশাপাশি নিহত তাহমিনা আক্তার তানিয়া (৩৬) এর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সঙ্গে দড়িপাড়া এলাকার বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে তাসফিক ও এক মেয়ে রয়েছে। স্বামীর দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত বলে স্থানীয়রা জানান।
নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাসায় যান তানিয়া। পরে রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন তাকে ফোন করে জানায়, তার বোনকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
স্থানীয় বাসিন্দা শাকিল লস্কর জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান বাসা থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে বাইরের কাচের জানালা ভেঙে ভেতরে তাকালে দেখা যায়, খাটের ওপর তানিয়ার দগ্ধ দেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com