1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়।

সুমন মজুমদার 
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার প্রাথমিক শিক্ষক  সমিতির নেতৃবৃন্দের সাথে নবাগত চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ’র এক মতবিনিময় সভা ৫ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে তাঁর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জনাব মুহাম্মদ আইয়ুব আলী  আনসারী,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,  লোহাগাড়া উপজেলা শাখার নির্বাহী সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াছ,সভাপতি মোজাহিদুল ইসলাম,  সিনিয়র সহ-সভাপতি নাছির আহমদ, সহ সভাপতি শাহাব উদ্দীন,শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম,  নির্বাহী সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক, যুগ্ম সম্পাদক মনজুর আলম,সহ সাধারণ সম্পাদক সুমন মজুমদার,  আইসিটি বিষয়ক সম্পাদক  আমিনুল্লাহ তারেক, অর্থ সম্পাদক আতাউল্লাহ মোঃ সেলিম, সহ অর্থ সম্পাদক  মোঃ সাইফুল ইসলাম,  প্রচার সম্পাদক মোঃ এনামুল হক,কার্যকরী  সদস্য সুবোধ কান্তি সিকদার, জহির উদ্দিন,ডাঃ সুজন কান্তি নাথ, সহ সমিতির বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সাথে আমার আত্নার সম্পর্ক কেননা লোহাগাড়া উপজেলা থেকেই আমার পেশাগত জীবন শুরু। আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে যোগদান করার পর আপনারা যেভাবে আমাকে সম্মান দেখিয়েছেন তাতে আমি মুগ্ধ।  তিনি বলেন।শিক্ষকরা জাতি গড়ার কারিগর। লোহাগাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে আপনাদেরকে যেভাবে আমাকে সহযোগিতা করতে হয় আমি করবো। তিনি সব সময় শিক্ষকদের পাশে থাকার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com