1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার সোনাতলায় গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল জনগণের ভালবাসা,সমর্থন পেলে আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মুসলিম উদ্দিন লালমোহনে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে ২০ হাজার টাকা অর্থদন্ড লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা লালমোহনে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক যশোর-নড়াইল মহাসড়কে বাসচাপায় সবজি বিক্রেতা নিহত, সড়ক অবরোধ ও স্পিডব্রেকারের আশ্বাস ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করলেন ইউএনও-পিআইও পাম্প কর্মচারীদের হামলায় নিহত ছাত্র নেতা

পাম্প কর্মচারীদের হামলায় নিহত ছাত্র নেতা

মাকসুদুল হক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 
ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের কর্মচারীদের লাঠির আঘাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নীরব (২১)। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ‘তাজ ফিলিং স্টেশন’-এ এই ঘটনা ঘটে
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে নীরব তার খালাতো ভাই নয়নের সাথে মোটরসাইকেলে করে তেল নিতে তাজ ফিলিং স্টেশনে যান। বোতলে তেল নেওয়াকে কেন্দ্র করে স্টেশনের কর্মচারীদের সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মচারীরা নীরবের মাথার পেছনে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নীরব ঝিনাইদহের বারোবাজার এলাকার বাদুড়গাছা গ্রামের সন্তান। শৈশবে বাবা-মাকে হারিয়ে এতিম হওয়া নীরব ঝিনাইদহ শহরে তার খালা-খালুর কাছে বড় হয়েছেন। তিনি ২০২৫ সালের বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সাধারণ কমিটির সদস্য হিসেবে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছিলেন।

ঘটনার পর পুলিশ দ্রুত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। ঝিনাইদহ থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com