1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

জনগণের ভালবাসা,সমর্থন পেলে আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মুসলিম উদ্দিন

সুমন মজুমদার
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে
 
চট্টগ্রামে লোহাগাড়া উপজেলায় আগামী স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিরাবাদ ইউপি থেকে চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা মুসলিম উদ্দিনের নাম লোকমুখে শোনা যাচ্ছে। মুসলিম উদ্দিন দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ ও লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে। বিগত দিনে তিনি বার বার কারাভোগ করেছেন,  আন্দোলন-সংগ্রামে ছিলেন মাঠে,রাজপথে 
তিনি লোহাগাড়া উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 
আমিরাবাদ ইউনিয়নে  ইতিমধ্যে যারা চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছেন তার মধ্যে মুসলিম উদ্দিনের নাম বেশ আলোচনায়।  গ্রামে গ্রামে,দোকানে দোকানে তার নামে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। 
এটি গুঞ্জন হলেও কিন্তু নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সেটাই সত্যিই। নিজেকে আড়ালে ও গোপনে  রেখে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এলাকায় ইতিমধ্যে মানুষের ভালবাসাও পাচ্ছেন, সমর্থনও পাচ্ছেন। জনপ্রতিনিধির বাইরে থেকেও তিনি জনগণের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুসলিম উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বললেন তার অনুভূতির কথাও। তিনি বলেন জনগণের সমর্থন, ভালবাসা পাচ্ছি, তাই জনগণের ভালবাসা ও সমর্থন অব্যাহত থাকলে আগামী নির্বাচনে অবশ্যই চেয়ারম্যান পদে নির্বাচন করব ইনশাল্লাহ। সাধারণ মানুষের জন্য কিছু করতে পারাটাই বড় সৌভাগ্যের ব্যাপার।  এলাকার মানুষের জন্য আগামীতেও জনপ্রতিনিধিত্ব করতে পারলেই সেটাই আমার জন্য,হবে বড় প্রাপ্তি। 
তিনি  সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com