নওগাঁ এডুকেশন ফাউন্ডেশন থেকে প্রথম শ্রেণির বৃত্তি পরীক্ষায় আবরার ইফাজ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। গতকাল ৭ মার্চ ২০২৬ এ বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
আবরার ইফাজ নওগাঁ শহরের মিজান স্কুলের একজন ছাত্র। তার বাবা মো. তুহিন রেজা পেশায় শিক্ষক এবং মা মোসা. মনিরা জাহান গৃহিণী। আবরারের এই ফলাফলে মিজান স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মিজানুর রহমান বলেন, তার এই অসাধারণ প্রাপ্তিতে মিজান শিক্ষা পরিবার গর্বিত ও আনন্দিত।মহান আল্লাহ তায়ালা তাকে পিতামাতার চক্ষু শীতলকারী হিসেবে কবুল করুক।
উল্লেখ্য, এবার নওগাঁ এডুকেশন ফাউন্ডেশন থেকে প্রথম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৮০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। তারমধ্যে ৩ জন পরীক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৬ জন পরীক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।