“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ ২০২৬ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সামাজিক উন্নয়ন কর্মসূচি উদ্দীপন-এর উদ্যোগে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. জহির উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মার্জিয়া খানম, উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও উপজেলা মহিলা সংস্থার সমন্বয় কর্মকর্তা আসমান আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রওশন জান্নাত রুশনী, ব্যবস্থাপক ও ফোকাল পার্সন, সামাজিক উন্নয়ন বিভাগ, উদ্দীপন প্রধান কার্যালয়; মো. মিজানুর রহমান, জোনাল ব্যবস্থাপক, কুষ্টিয়া জোন; মো. রায়হান ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক, ভেড়ামারা অঞ্চল; মো. আনিছুর রহমান, আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক; রাজু আহমেদ, শাখা ব্যবস্থাপক, ভেড়ামারা শাখা এবং মো. মাহমুদ খান, ক্লাব ফ্যাসিলিটেটর, ভেড়ামারা শাখা।
আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপনকালে উদ্দীপন ভেড়ামারা শাখার ৭ জন কৃতি মায়ের (গ্রাহক) সন্তানদের হাতে এককালীন ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উদ্দীপনের গ্রাহক পরিবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ‘গ্রাহক ঝুঁকি কভারেজ তহবিল’ থেকে প্রতিবছর এ উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এ বছর উদ্দীপনের ১০টি জোনে সর্বমোট ৩৫৩ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হবে।