1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

‎গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

‎সোলায়মান তুহিন 
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

‎“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখি, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

‎আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com