1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান: ১,৩৬০ পিস ইয়াবা ও ২ বোতল বিয়ার উদ্ধার নবগঠিত পাবনা জেলা আইনশৃঙ্খলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত : বালু মাদক বন্ধে কঠোর পদক্ষেপের হুশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে আ.লীগ নেতা মুক্তির পর জেল গেটে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন কৃষক দল নেতা মান্দারী ছাত্র-যুব ও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আলোকিত হচ্ছে এলাকা, অব্যাহত উন্নয়নমূলক কার্যক্রম কমিটি বিরোধে রক্তাক্ত বাগাতিপাড়া: হামলায় গুরুতর আহত-২ কয়রায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনে অভিযোজন পরিকল্পনা বাগেরহাটের মোংলায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ২ চাঁদপুরে জামায়াতের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ঝিনাইদহে ছাত্র নেতার হত্যা কান্ডে উত্তাল

ধামইরহাটে যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ছাইদুল ইসলাম 
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন, ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচি,ব্র্যাক ধামইরহাট  অফিস, দি হাঙ্গার প্রজেক্ট , আলোহা সোসাল সার্ভিসিং বাংলাদেশের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নব নির্বচিত ৪৭ নওগাঁ -২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক ।
আলোচনা সভায় প্রধান অতিথি  বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার, সমতা এবং নিরাপত্তা নিশ্চিত করা আজকের সময়ের গুরুত্বপূর্ণ দাবি। সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও তাদের অংশগ্রহণ বাড়াতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।কারন পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি হয়েছে তার অর্ধেক হয়েছে নারীর মাধ্যমে। তাই তাদের বাদ দিয়ে আমরা পরিপূর্ণ সফল হতে পারবো না।
দিনের শুরুতে প্রথমে রেলি ও পরে আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদার সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসা. ইসকিতা আফরিন,ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মানুয়েল হাসদা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার,পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম সহ  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com