1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন টানা ১৭ দিনের ছুটি পাচ্ছে পবিপ্রবির শিক্ষার্থীরা পেঁয়াজের অধিক ফলনেও কৃষকের লাভ নেই উৎপাদন খরচই উঠছে না ঝিনাইদহে বরগুনা পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টয়লেটের ময়লা ফেলার অভিযোগ ইরানের মিসাইল হামলায় সখীপুরের সৌদি প্রবাসীর মৃত্যু ‎গৌরনদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‎গৌরনদীতে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে গভীর রাতে ছিনতাই, পিস্তল ও অস্ত্র ফেলে পালাল দুর্বৃত্তরা ‎হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল হোসেন: ‘নীট অ্যান্ড ক্লিন কুমারখালী’ গড়ার আশ্বাস

নবগঠিত পাবনা জেলা আইনশৃঙ্খলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত : বালু মাদক বন্ধে কঠোর পদক্ষেপের হুশিয়ারি

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
 ঈদকে সামনে রেখে জনগণের সকল ভোগান্তি ও অনিয়ম দ্রুত রোধে পাবনা জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা হিসেবে বিভিন্ন অনিয়ম ও সমস্যা তুলে ধরে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, -২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, -১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং -৩ আসনের সংসদ সদস্য আছগর আলী।
সভায় পেট্রোল পাম্পে অনিয়ম, জিলাপিতে হাইড্রোজ ব্যবহার, ভেজাল ওষুধ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, অনন্ত থেকে বাঁধেরহাট এবং কাজিরহাট থেকে খাসচর পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের অগ্রগতি, রাস্তার ওপর হাট বসানো, যত্রতত্র গাড়ি পার্কিং, নৌপথে অবৈধ বালু উত্তোলন, নাইট কোচের যাত্রীদের নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য, মাদক ও চোরাচালান, এলপিজি চোরাচালান, পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ ইটভাটা স্থাপন, গরু চুরি ও সেগুলো কোথায় বিক্রি হয়, জুয়া, অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, মানসিক হাসপাতালে ওষুধ সরবরাহ বন্ধ থাকা, মধুচক্র, গরুর হাটে অতিরিক্ত ইজারা আদায়, ডাকাতি, রাস্তার ওপর রড-সিমেন্টসহ নির্মাণসামগ্রী ফেলে রাখা, মাদক বিক্রেতাদের গ্রেপ্তারের পর দ্রুত জামিন পাওয়া, ফুটপাত দখলমুক্ত করা এবং রাস্তাঘাটের যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
সভায় উল্লেখ করা হয়, নদীতে অবৈধ বালু উত্তোলন ও বিভিন্ন স্থানে মাটি কাটার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা সেখান থেকে সরে যায়। ফলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে দ্রুত প্রমাণ সংগ্রহের জন্য প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি করে উন্নতমানের ড্রোন কেনার প্রস্তাব গ্রহণ করা হয়, যাতে মুহূর্তেই ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদের সময় সদর হাসপাতাল বন্ধ থাকবে না। এ সময় বিশেষ টিম গঠন করে ডাক্তার ও নার্সদের দায়িত্ব দেওয়া হবে, যাতে রোগীরা নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা পেতে পারেন।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহফুজা সুলতানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি ড. সোহানী হোসেন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, সদর হাসপাতালের সহকারী পরিচালক রফিকুল ইসলাম রিমন, এনএসআইয়ের যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শহিদুল মান্নাফ কবীর, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, রোডস অ্যান্ড হাইওয়ের নির্বাহী প্রকৌশলী এম আজিজ, পাবনা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর গোলাম সরোয়ার জুয়েল, বিআরটিএ এর সহকারী পরিচালক আলতাফ হোসেন, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মমিন, নগরবাড়ি নৌ পুলিশের ইন্সপেক্টর ফখরুল ইসলাম, র‍্যাব-১২ সিপিসি-২ পাবনার ডিএডি শফি কামাল এবং কাজিরহাট-আরিচা স্পিডবোট মালিক সমিতির সভাপতি রইস উদ্দিন আহমেদ।
সেখানে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির,পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com