বরিশালের গৌরনদী উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সোলায়মান তুহিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, আনসার ভিডিপি কর্মকর্তা হুকুম আলী, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।