বরগুনা জেলার ৯ নং এম . বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ডাস্টবিনে পরিণত হওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের মাঠে টয়লেটের ময়লা ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে স্থানীয়রা বিদ্যালয়ের মাঠে টয়লেটের ময়লা পড়ে থাকতে দেখেন। অভিযোগ রয়েছে, মোসাম্মৎ সাথী (২৬), পিতা: মো. আব্বাস তালুকদার, তার বাসার টয়লেট পরিষ্কার করে সেই ময়লা বিদ্যালয়ের মাঠে ফেলেছেন। জানা গেছে, মোসাম্মৎ সাথী বিদ্যালয়ের পাশে হালিম সাহেবের কাছ থেকে একটি পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় এর সম্পত্তি বাসাসহ কিনে । পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কিশোর হাজরা স্যার বলেন, “মোসাম্মৎ সাথী আমার স্কুলের সম্পত্তি হালিম সাহেবের কাছ থেকে বাসাসহ কিনেছেন।
অভিযোগ রয়েছে, তিনি টয়লেট পরিষ্কার করে সেই ময়লা বিদ্যালয়ের মাঠে ফেলছেন।”
(এই বিষয়টি সাথীর সাথে যোগাযোগের চেষ্টা করলেও মুঠো ফোনটি বন্ধ দেখা যায়)
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ের মাঠ দিয়ে চলাচল করতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্গন্ধের কারণে বাজারের ব্যবসায়ীরাও সমস্যায় পড়ছেন। স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।