1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে চাঁদপুরে অভিবাসন সমন্বয় কমিটির সভা

মো আতিক হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে
চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, পাসপোর্ট অফিসের সামনে কিছু অসাধু চক্র ও দালাল বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষকে ভুলভাল তথ্য দিয়ে আবেদন করার নামে অতিরিক্ত অর্থ আদায় করছে। এসব প্রতারণা ও দালাল চক্রের বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই বৈধ উপায়ে বিদেশ যাওয়ার বিষয়ে সচেতন হতে হবে। ভিসা যাচাই ছাড়া কোনো প্রক্রিয়ায় না যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। দালালদের খপ্পরে পড়ে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি।
জেলা প্রশাসক বলেন, চাঁদপুরের মানুষ যাতে নিরাপদ ও বৈধভাবে বিদেশে যেতে পারে সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে। প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা এবং বিদেশগামী কর্মীদের সঠিক তথ্য ও সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মানুষের সেবায় জেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান, নৌ পুলিশের অতিরিক্ত সুপার মোঃ জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সল, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মুহাম্মদ সাফায়েত হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান, সিসিডিএ’র জেলা সমন্বয়কারী মোহাম্মদ নাজমুল আহসান, প্রকল্প ব্যবস্থাপক এ কে এম মাহতাব উদ্দিন, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, ডিএমও প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিনিধি হারিছুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
সভায় বৈধ অভিবাসন উৎসাহিত করা, দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, ভিসা যাচাই নিশ্চিত করা এবং প্রবাসীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com