1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বগুড়ার শাজাহানপুরে চালু হচ্ছে আধুনিক বিনোদন কেন্দ্র ‘নর্দান স্প্রিং অ্যামিউজমেন্ট পার্ক’

আব্দুর রহিম শিবলু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের পলিপালাশ গ্রামে নির্মিত হচ্ছে আধুনিক বিনোদন কেন্দ্র নর্দান স্প্রিং অ্যামিউজমেন্ট পার্ক উত্তরবঙ্গের মানুষের জন্য আন্তর্জাতিক মানের বিনোদনের সুযোগ তৈরি করতে এই পার্কটি গড়ে তোলা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রায় ২৩–২৪ একর জমির ওপর নির্মিতব্য এই অ্যামিউজমেন্ট পার্কে থাকছে শতাধিক আধুনিক রাইড ও আকর্ষণীয় বিনোদন সুবিধা। পার্কটি সাতটি ভিন্ন থিম জোনে ভাগ করা হবে, যেখানে শিশু থেকে শুরু করে সব বয়সী দর্শনার্থীদের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা রাখা হবে।
পার্কে ভার্চুয়াল রিয়ালিটি (VR) গেম জোন, সার্ফ সিমুলেটর, ফ্লোটিং রেস্টুরেন্ট, কনফারেন্স হল, ভিআইপি স্যুট, আর্ট গ্যালারি ও বিভিন্ন শিক্ষামূলক প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। এছাড়া পরিবেশবান্ধব অবকাঠামোর অংশ হিসেবে সোলার পাওয়ার, পানি পরিশোধন প্ল্যান্ট এবং বড় পরিসরের পার্কিং সুবিধাও রাখা হচ্ছে।
অবস্থানগত দিক থেকেও পার্কটি গুরুত্বপূর্ণ স্থানে নির্মিত হচ্ছে। এটি বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এবং ঢাকা–বগুড়া মহাসড়ক থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে অবস্থিত। ফলে আশপাশের জেলা থেকেও সহজেই দর্শনার্থীরা এখানে আসতে পারবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, পার্কটি চালু হলে বগুড়ায় পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com