1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

কাঠালিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আহম্মদ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে
 জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ মহড়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আয়োজিত এই মহড়ায় ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলা, অনুসন্ধান, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।  এছাড়া রোপ স্লাইডিং, রোপ র‌্যাপলিং, রোপ ডিসেন্ডিং ও জাম্পিং অন এয়ার প্যাকে লাফিয়ে আত্মরক্ষার কৌশল প্রদর্শন করা হয়।
এছাড়াও বিধ্বস্ত ভবনে অনুসন্ধান চালিয়ে ভিকটিম শনাক্তকরণ, প্রবেশপথ তৈরি করে উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং গুরুতর আহতদের হাসপাতালে প্রেরণের প্রক্রিয়াও মহড়ায় প্রদর্শিত হয়।
কাঠালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. ওয়াদুদ হাওলাদারের তত্ত্বাবধানে মহড়াটি পরিচালিত হয়। এতে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারদের পাশাপাশি বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
মহড়াটি পর্যবেক্ষণ করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাসেবক গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। অগ্নি-নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এ ধরনের মহড়ার আয়োজন করা হবে।
উল্লেখ্য, দুর্যোগ ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১০ মার্চ দেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়ে থাকে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com