1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ফরিদপুর সওজ অফিসে জনভোগান্তি চরমে

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে
ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ২নং সাব-ডিভিশন অফিসে এখন কর্মকর্তাদের দেখা মেলাই ভার।
প্রধানমন্ত্রী যখন সময়ের আগে অফিসে উপস্থিত হয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন, তখন ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের চিত্র সম্পূর্ণ উল্টো। 
 আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসের প্রায় সব কক্ষেই তালা ঝুলছে। যে একটি কক্ষ খোলা রয়েছে, সেখানেও চেয়ার-টেবিল ছাড়া কোনো কর্মকর্তার উপস্থিতি নেই।
অভিযোগ রয়েছে, উপ-সহকারী প্রকৌশলী (এসও) জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম এবং সহকারী প্রকৌশলী সফিকুর রহমান দীর্ঘ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। সাইট পরিদর্শনের অজুহাতে তারা অফিস ফাঁকি দিচ্ছেন বলে ভুক্তভোগীদের দাবি। এমনকি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায় না। 
প্রধান সহকারী আব্দুল আলীমের নিকট কর্মকর্তাদের অবস্থান জানতে চাইলে তিনি প্রথমে তারা নিজ কক্ষে আছেন বলে দাবি করলেও, পরে সত্যতা পেয়ে বিষয়টি এড়িয়ে যান।
 দীর্ঘদিন ধরে চলে আসা এই অব্যবস্থাপনা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে ফরিদপুরবাসী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com