1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন নালিতাবাড়ীতে দেশ বুলেটিন সংবাদ কর্মী হাফিজুর রহমান মদক ব্যবসা প্রতিবাদ করাই আছাদুজ্জামান আপেল ও তাঁর গ্রুপ এর হাতে গুরুতর আহত, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া ফরিদপুরে তুচ্ছ ঘটনায় জুয়েল হত্যা, রাজধানী থেকে তিনজনকে গ্রেপ্তার করলো র‌্যাব

পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

মো. আরফান আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
 জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষ্যে  ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক , বর্ণাঢ্য শোভাযাত্রা,  আলোচনা সভা   মহড়া প্রদর্শনী  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ সকাল ১১ ঘটিকায়  উপজেলা পরিষদ চত্বরে এই  কর্মসূচীর আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পীরগঞ্জ। 
“দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে প্রথমে একটি সচেতনতামূলক  বর্ণাঢ্য শোভাযাত্রা  বের করা হয়। পরে  পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়।
 আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি জেড এ বাবুল, মুক্তিযোদ্বা হাফিজ উদ্দিন প্রমুখ অত্র দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দূর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ সমাজকে দূর্যোগ ব্যবস্থাপনায় সম্পৃক্ত করে একটি প্রস্তুত ও সচেতন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com