1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে চুরির ঘটনায় চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার এবং তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার পর শ্যামনগর উপজেলার ফুলতলা মাজাট এলাকার মো. মোদাচ্ছের আলম লিটনের বাড়ি থেকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং ড্রয়ারে রাখা বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার চুরি হয়। চুরি হওয়া মালামালের মধ্যে ছিল দুটি স্বর্ণের রুলি, ছয় জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের গলার নেকলেস, দুটি স্বর্ণের চেইন, পাঁচটি স্বর্ণের নাকফুল, একজোড়া স্বর্ণের ঝুমকা এবং দুই জোড়া রুপার পায়ের নুপুরসহ অন্যান্য রুপার সামগ্রী।
ঘটনার পর ভুক্তভোগী শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ চোরাইকৃত মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ৮ মার্চ ২০২৬ রাতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নলাম বাগবাড়ি এলাকা থেকে সন্দেহভাজন আসামি মো. সাইফুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করা হয়। তিনি শ্যামনগর উপজেলার ফুলতলা মাজাট গ্রামের শেখ জাকির হোসেনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম জানান, চোরাইকৃত কিছু স্বর্ণালংকার তার ভাই শেখ শিমুল হোসেন (৩০) এর কাছে রয়েছে। পরে পুলিশ তাকে নিয়ে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন নয়াডিঙ্গি গ্রামে শিমুল হোসেনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে শিমুল হোসেন জানান, তিনি স্বর্ণালংকারগুলো তার বোন জাকিয়া সুলতানার কাছে রেখে এসেছেন। পরবর্তীতে পুলিশ তাদেরকে নিয়ে মানিকগঞ্জ সদর থানাধীন জায়গির এলাকায় জাকিয়া সুলতানার ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারী পুলিশের সহায়তায় তাকে আটক করে।
পরে তার ঘরের একটি স্টিলের বাক্স থেকে তার দেখানো মতে ১ জোড়া স্বর্ণের রুলি, ১টি স্বর্ণের নেকলেস, ১ জোড়া সুইসুতা কানের দুল, ১ জোড়া ঘন্টাপাশা কানের দুল, ১ জোড়া স্বর্ণের কানের রিং, ৩টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের লকেট ও ১টি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
এছাড়া গ্রেফতারকৃত সাইফুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী কালিগঞ্জ থানাধীন মৌতলা বাজারের একটি স্বর্ণের দোকান থেকে একটি আংটি, একটি চেইন ও এক জোড়া ঝুমকার গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
এর আগে এ মামলার আরেক আসামি সবুজ (পিতা জহুরুল), গ্রাম ফুলতলা মাজাট—কে গত ২৩ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। তার বিক্রি করা বিভিন্ন দোকান থেকে দুইটি আংটি ও একটি চেইনের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com