1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬

মো আতিক হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ সেলিম তালুকদার বেলাল বিষয়টি নিশ্চিত করে দৈনিক দেশ বুলেটিনের প্রতিনিধি আতিক হাসানকে জানান, ধর্মীয় ও শিক্ষামূলক পরিবেশে মাহফিলটি আয়োজন করা হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন উজানীর পীর সাহেব আল্লামা আশেক এলাহী। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রখ্যাত ওলামায়ে কেরামগণ মাহফিলে উপস্থিত থাকবেন এবং ইসলামের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি মাসে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে মূলত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের সন্তানদের ইসলামী শিক্ষার আলো পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। ছোট ছোট শিক্ষার্থীদের কুরআন শিক্ষা, নৈতিকতা ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
মোঃ সেলিম তালুকদার বেলাল বলেন,
“আমরা চাই এই মাদ্রাসার মাধ্যমে এলাকার গরীব-দুঃখী পরিবারের সন্তানরা সঠিক ইসলামী শিক্ষা লাভ করুক এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক।”
তিনি আরও বলেন, আসন্ন বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মাহফিলটি সফল করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে একান্ত  সহযোগিতা কামনা করছেন এবং মাদ্রাসার দিকে সবাই একটু সহযোগীতার হাত বাড়িয়ে দিতে এই প্রত্যাশা করেন বলে তিনি তার বক্তব্য সমাপ্তি  করেন ।
এবং মাদ্রাসা কর্তৃপক্ষ সকল ধর্মপ্রাণ মুসল্লি, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com