1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত

 মোঃ হামিদুল ইসলাম  
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

 দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান এর উপস্থিতিতে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন করে ফুলবাড়ী ফায়ার সার্ভিস এর সদস্যবৃন্দ। পরে বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ , ৭ নং শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু , উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা বেগম সহ বিভিন্নদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com