1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন ৪৯৬ জন নারী পেলেন টাকা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

বগুড়ার শাখারিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের  গোপালবাড়ি সহ দেশের ১৪ টি উপজেলার ১৪ টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়। আজ মঙ্গলবার সকাল দশটায় রাজধানী ঢাকায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বগুড়ায় বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান এই ফ্যামিলি কার্ড উপকার ভোগীদের মধ্যে বিতরণ করেন। প্রাথমিক পর্যায়ে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপাল বাড়িতে প্রাথমিক পর্যায়ে ৪৯৬ জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। এছাড়াও আরো কয়েকজনকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। সর্বমোট ফ্যামিলি কার্ডের অধিকারী হবেন ৮৬৮ জন। বাকিদের পর্যায়ক্রমে দিয়ে দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে  জানানো হয়েছে। ফ্যামিলি কার্ড পাওয়ার পর অধিকাংশ পরিবারের গৃহিণীরা অত্যন্ত খুশি হয়েছেন। কারণ এই টাকা তাদের পরিবারের অনেক কাজে লাগবে বলে তারা জানিয়েছেন। তাদের অনেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বলেন এরকম কার্যক্রম ইতিপূর্বে বাংলাদেশে হয়নি। আগামী দিনে আরো অনেক কিছু তার মাধ্যমে হবে বলে তারা আশা প্রকাশ করেন। উপকারভোগীরা কয়েকজন জানান, কার্ড পাওয়ার আগেই মোবাইলে টাকা পৌঁছে গেছে। এটা আমাদের পরিবারের জন্য অনেক কাজে লাগবে। তারেক রহমানের জন্য দোয়া করি। আল্লাহ তাঁকে দীর্ঘায়ু করুন। উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপকারভোগী নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এসময় তিনি বলেন, সরকারের এই উদ্যোগ প্রান্তিক পর্যায়ের নারীদের জন্য। ইতিমধ্যে সকালেই সবার মোবাইলে টাকা পৌঁছে গেছে। সবকিছু মিলিয়ে এই ফ্যামিলি কার্ড বিতরণ শুভ উদ্বোধন ঘোষণা করছি। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন নবী সালাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com