1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

সুন্দরবন থেকে গ্রামে অজগর: ১৮ ফুট লম্বা সাপের পেটে ২০ কেজি ওজনের ছাগল

মোঃ মেহেদী হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সংলগ্ন এলাকায় একটি বিশাল অজগর সাপ গ্রামে ঢুকে দিনমজুরের ছাগল গিলে খাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ মার্চ) বিকেলের দিকে দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা ছগির সরদারের বাড়ির পাশের একটি ঝোপে প্রায় ১৮ ফুট লম্বা ও প্রায় ৫০ কেজি ওজনের একটি অজগর সাপকে দেখা যায়। এ সময় অজগরটি প্রায় ২০ কেজি ওজনের একটি ছাগল গিলে ফেলার পর ঝোপের মধ্যে স্থির হয়ে পড়ে ছিল। ছাগলটির মালিক একই এলাকার দিনমজুর মো. সোহরাব।
গ্রামবাসীরা প্রথমে বিষয়টি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। অজগর সাপটিকে এক নজর দেখতে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। এতে এলাকায় কৌতূহলের পাশাপাশি কিছুটা আতঙ্কও ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা বিষয়টি শরণখোলা রেঞ্জের বন বিভাগকে জানালে বন বিভাগের ওয়াইল্ড টিম, সিপিজি ও ভিটিআরটি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা অজগর সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। এ সময় সাপটির পেটের ভেতর ছাগলটি গিলে থাকা অবস্থায় ছিল।
বন বিভাগের সদস্যরা জানান, সুন্দরবনের বিভিন্ন বন্যপ্রাণী খাবারের সন্ধানে মাঝে মাঝে লোকালয়ে চলে আসে। অজগর সাপ সাধারণত মানুষকে আক্রমণ করে না, তবে ছোট গৃহপালিত প্রাণী শিকার করে থাকে। উদ্ধার করার পর অজগর সাপটিকে সুন্দরবনের গভীর বনের অভ্যন্তরে অবমুক্ত করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই জানান, সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝে মাঝে বন্যপ্রাণীর দেখা মিললেও এত বড় অজগর সাপ গ্রামে ঢোকার ঘটনা খুব কমই ঘটে।
স্থানীয়দের দাবি, বন বিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী যাতে লোকালয়ে না আসে সে বিষয়ে আরও নজরদারি বাড়ানো প্রয়োজন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com