1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

কুষ্টিয়ায় শব্দ দূষণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ৯ হাজার

এস.এম খালিদ হাসান 
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
আজ (১১ মার্চ ২০২৬) বুধবার  পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার সাদ্দাম বাজার এলাকায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ৪টি মামলা দায়ের করা হয় এবং মোট ৯,০০০ (নয় হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযান চলাকালে ৮টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমান আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা আফিয়া মাসুমা।
অভিযানে প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক মোঃ এমদাদুল হক। সহকারী প্রসিকিউটর হিসেবে ছিলেন সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসার এবং প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিদর্শক নাসরিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষার্থে কুষ্টিয়া পুলিশ বিভাগের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযানে আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
 
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com