বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শীলকূপ ইউনিয়নের উদ্যোগে চট্টগ্রাম বাঁশখালী ১৬ আসনের নবনির্বাচিত এমপি জহিরুল ইসলামের নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
( ১০ মার্চ মঙ্গলবার )বাদে আসর শীলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হোসেন আহমদ কাসেমীর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রবিউল হোসেনের সঞ্চালনায় নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান চট্টগ্রাম বাঁশখালী ১৬ আসনের ১১ দলীয় জোটের নব নির্বাচিত মাননীয় সংসদ সদস্য শাহজাদা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাঈল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা কর্মপরিষদ সদস্য ইন্জিনিয়ার শহিদুল মোস্তফা,
উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলনা আরিফ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম,ইউনিয়ন নায়বে আমীর আবদুর রহিম,
প্রবীন রাজনীতিক,কাজী নূর মোহাম্মদ,মাহবুবুর রহমান,
ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক,অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম,ইউনিয়ন অফিস ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রিয়াজুল হক,ইউনিয়ন অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ,উলামা মাশায়েখ সভাপতি মাওলানা জাহেদুল ইসলাম,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুহাম্মাদ এনামুল হক রাহাত, শ্রমিক সভাপতি রেজাউল করিম, কেন্দ্র পরিচালক মুহাম্মদ ওমর আলী, ইন্জিনিয়ারি আরিফুর রহমান ,মুহাম্মদ জসিম উদ্দিন আসাদ, মাওলানা রফিক সহ ইউনিয়ন দায়িত্বশীল গণ উপস্থিত ছিলেন।