1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

সেতাবগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফ চাল বিতরণ শুরু

মোঃ রানাইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বর্তমান সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।
২০২৫–২৬ অর্থবছরের এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ মার্চ) সকাল থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিনামূল্যে প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ও সেতাবগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মারুফ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান ও ট্যাগ অফিসার আসাদুজ্জামান নূর, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুবেলসহ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পৌরসভা সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ উপলক্ষে সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে পৌরসভার ৯টি ওয়ার্ডের অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে পর্যায়ক্রমে ভিজিএফের চাল বিতরণ করা হবে।
স্থানীয় উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ঈদের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি বয়ে আনে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com