1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

 (হালিমা খাতুন)
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি আহবান জানিয়ে বলেছেন, আপনার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বিশ^ব্যাপী সমাদৃত, তাঁর সম্মান অক্ষুন্ন রাখতে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন। তা না হলে ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হওয়া স্বত্বেও এমন দেশবিরোধী-স্বাধীনতা বিরোধী শোক প্রস্তাবের কারণে আপনি নিন্দিত হবেন। ১৪ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়া বিবৃতিতে চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা ও সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী আরো বলেন, বাংলাদেশ-স্বাধীনতার বিরুদ্ধে থাকা কারো নামে শোক প্রস্তাব মানে নীতির বাইরে অবস্থান নেয়া। আর এই অবস্থান নেয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সকল সদস্যই ইতিহাসে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবেন। আমরা মনে করি খুব দ্রুত সময়ের মধ্যে দেশ বিরোধী দল জামায়াত ইসলাম এবং যুদ্ধাপরাধীদের দলকে সমর্থন করায় এনসিপিসহ ১১ দলের নিবন্ধন বাতিল করে বাংলাদেশ-এর রাজনীতিকে কলুষমুক্ত করার দাবি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি মানুষের।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com