1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

শ্যামনগরে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

খান জাহিদ ইকবাল
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও বাংলাদেশ স্কাউটস শ্যামনগর উপজেলার সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হচ্ছে। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে শ্যামনগর উপজেলা প্রশাসনও এ কর্মসূচি বাস্তবায়ন করেছে।
তিনি আরও জানান, প্রতি শনিবার শ্যামনগর উপজেলায় নিয়মিতভাবে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন কর্মসূচি পরিচালনা করা হবে।
এ সময় তিনি সকলকে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান, যাতে মশার বংশবিস্তার রোধ করা যায় এবং সুস্থ-সুন্দর পরিবেশ বজায় থাকে।
প্রসঙ্গত, কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশা নিধন অভিযান পরিচালনা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com