1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

চাঁদপুরের ফরিদগঞ্জে ঘুষির আঘাতে সি এন জি চলকের মৃত্যু: চার ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ৩ জন গ্রেফতার

মো আতিক হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জে কলা পাতা কাটাকে কেন্দ্র করে তর্কবিতর্কের জেরে ঘুষিতে সিএনজি চালক বিল্লাল হোসেন (৫০) নিহত হওয়ার ঘটনায় মাত্র চার ঘণ্টার মধ্যেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- অবসরপ্রাপ্ত নৌ সদস্য আবুল বাশার (৬৩) এবং তার দুই ছেলে সাহাদাত হোসেন (৪০) ও ইমাম হোসেন (৩০)।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) জুমার নামাজের পর উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে রমজান আলী লিটনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নিহত বিল্লাল হোসেন ছাগলের খাবারের জন্য একই বাড়ির চাচাতো ভাই আবুল বাশারের কলাগাছ থেকে কলা পাতা কাটেন। এ ঘটনাকে কেন্দ্র করে আবুল বাশারের ছেলে সাহাদাত হোসেন থানায় একটি লিখিত অভিযোগও করেন।
এর জের ধরে শুক্রবার জুমার নামাজ শেষে ইছাপুর গ্রামের রমজান আলী লিটনের দোকানের সামনে বিল্লাল হোসেনকে দেখতে পেয়ে আবুল বাশার ও তার দুই ছেলে তাকে ঘিরে ধরে তর্কে জড়ান। একপর্যায়ে আবুল বাশার বিল্লালকে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত আবুল বাশার ও তার দুই ছেলে এলাকা ছেড়ে পালিয়ে যান।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন ও ওসি (তদন্ত) এমদাদুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের ছেলে কাউসার হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে আবুল বাশার ও তার দুই ছেলেকে আসামি করা হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার দিকনির্দেশনায় ফরিদগঞ্জ থানার একটি বিশেষ দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুর সদর থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে ঘটনার প্রায় চার ঘণ্টার মধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com