1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ! কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার ​কলারোয়ার চেড়াঘাটে হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জুতা ও ঝাড়ু দিয়ে পিটালো সভাপতি!

কেন্দুয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : বিএনপির কেন্দ্রীয় কার্যক্রমমের অংশ হিসেবে

শামীম আহমেদ,
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার কেন্দুয়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে কেন্দুয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে এ অভিযান শুরু হয়। কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালীর নির্দেশনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

অভিযানে সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং জনসাধারণকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রতন, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার জন্য রাজনৈতিক দলসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন। জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ রক্ষায় এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com