1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

পিরোজপুরে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং

কামরুল আহসান সোহাগ 
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমন বিষয়ক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, প্রজেক্ট কো-অর্ডিনেটর রিয়াজুল হক রেজা, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি খায়রুন নাহার রুবী, প্রেসক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মাহামুদ হোসেন শুকুর, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি খালিদ আবুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে অনলাইন ও ডিজিটাল মাধ্যমে নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সহিংসতা বাড়ছে। এ ধরনের সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অধিকার, ন্যায় ও ক্ষমতায়নের মাধ্যমে একটি নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এজন্য নারী ও কিশোরীদের প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং সাইবার সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com