নওগাঁ জেলা শহরের উকিলপাড়া মামার বাসভবনে আনন্দঘন পরিবেশে শুভ্র দেব পার্থর সপ্তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ( ১৩ ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ ) রাত আটটায় বাবা মায়ের একমাত্র আদরের সন্তান শুভ্র দেব পার্থর জন্মদিন উপলক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভ্র দেব পার্থর মা শংকরী রানী, মামা অজিত কুমার মন্ডল, মামী পারুল রানী দেবনাথ, মামা শিক্ষক ও গণমাধ্যম কর্মী মিলন চন্দ্র দেবনাথ, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী নিমন্ত্রিত অতিথিবৃন্দ। সবার উপস্থিতি ও আশীর্বাদে জন্মদিনের অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দময়। ছোট্ট শুভ্র দেব পার্থ নানা উপহার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। জন্মদিনের কেক কাটা শেষে উপস্থিত অতিথিরা নৈশ ভোজে অংশগ্রহণ করেন। ভোজ শেষে আনুষ্ঠানিকভাবে জন্মবার্ষিকীর সমাপ্তি ঘটে।