1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা ভয়াবহ শিলাবৃষ্টিতে চিলমারী–রৌমারীতে কৃষকের কান্না, নৌকায় থাকা ব্যক্তির মৃত্যু, একজন নিখোঁজ পূর্বধলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড ঘরবাড়ি চিলাহাটিতে শিশুশ্রম বন্ধে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরের মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার আবাবিল তারুণ্যের আলো ফাউন্ডেশন এর সদস্য, সম্মানিত ব্যক্তি ও ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিল মনিরামপুরে ট্রাকের ডালার আঘাতে জুতা বিক্রেতা গুরুতর আহত কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত, হেল্পার গুরুতর আহত ফরিদপুরে দী’র্ঘ ১০ বছর পর রা’য়: কলেজছাত্রী অ*প*হরণ ও ধ-র্ষ-ণ মা*ম*লায় যুবকের যা*ব*জ্জী*বন! সান্তাহারে দুস্থ মহিলাদের মাঝে ভিডব্লিউবি’র চাল বিতরণ

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত, হেল্পার গুরুতর আহত

মাকসুদুল হক 
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুরে চলন্ত ট্রেনের সজোরে ধাক্কায় একটি ইটবোঝাই ট্রলি বা লাটা হাম্বার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহকারী (হেল্পার) গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকালে কোটচাঁদপুর পৌর এলাকার বড়বামনদাহ কাশিপুর মাঠের রেলগেটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম জালাল উদ্দিন। তিনি কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় আহত হেল্পার শামীমকে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার একটি ব্রিক্স ফিল্ডের ট্রলি ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে আসে। ইট নামিয়ে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি ট্রলিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলিটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চালক জালাল উদ্দিনের মৃত্যু হয়।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছেন।
দুর্ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অরক্ষিত রেলগেটে সতর্কতার সাথে যানবাহন চলাচলের দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com