1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বিরামপুরে মরহুম বাবুল হোসেন বাবলুর স্মরণে বাবলু স্মৃতি সংঘের দোয়া ও ইফতার মাহফিল

মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল 
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে
দিনাজপুরের বিরামপুরে পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মরহুম বাবুল হোসেন বাবলুর স্মৃতি সংরক্ষণ ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে গঠিত “বাবলু স্মৃতি সংঘ”-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম বাবুল হোসেন বাবলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের রূহের মাগফিরাত কামনায় রোববার (১৫ মার্চ) বিকেলে বিরামপুর পৌর শহরের ঢাকা মোড় কোচ স্ট্যান্ড এলাকায় ওয়ান প্লাস ফার্মেসি চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বাবলু স্মৃতি সংঘের সভাপতি রায়হান কবির জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভিপি গোলাম মোরশেদ সৈকতের সঞ্চালনায় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির খন্দকার, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী এবং যুবদল নেতা হাসানুজ্জামান দেওয়ান হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম নূরা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী, উপজেলা বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এমদাদুল হক, পৌর যুবদলের আহ্বায়ক তসলিম উদ্দিন মন্ডল, পৌর মহিলা দলের আহ্বায়ক রেজওয়ানা পারভীন শিমুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com