1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

‎ধর্ষণ মামলার আসামির ছবি সংগ্রহকালে সাংবাদিককে বাধা প্রদান কলেজ ছাত্রদল সভাপতির, থানায় অভিযোগ

‎মোঃ আব্দুল মান্নান
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে
‎কুষ্টিয়ার কুমারখালীতে দশম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক ডাসা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী (কেরানি) রুবেল হোসেনের ছবি সংগ্রহকালে সাংবাদিককে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আসামির ছোট ভাই কুমারখালী সরকারি কলেজের ছাত্রদল সভাপতি হৃদয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদল সভাপতির বিরুদ্ধে  কুমারখালী প্রেসক্লাবের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।  ধর্ষনের ঘটনায় শনিবার  ভুক্তভোগীর মা বাদী হয়ে কুমারখালী থানায় ধর্ষণ মামলা করলে ওইদিনই রুবেলকে আটক করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
‎রুবেল পান্টি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নওশের এর ছেলে।
‎জানা যায়, রোববার সকালে ধর্ষণ মামলার আসামি  রুবেলকে  আদালতে নেবার সময় থানা চত্তর থেকে সাংবাদিক  ছবি সংগ্রহ করতে গেলে আসামির ছোট ভাই কুমারখালী সরকারি  কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয় সাংবাদিককে বাধা সৃষ্টি ও ক্যামেরা ফেলে দেবার চেষ্টা করে। এবং পান্টি  ইউপি চেয়ারম্যান হাফিজের অনুমতি ছাড়া ছবি তোলা যাবেনা বলে জানায়। এসময় সাংবাদিকের সাথে তার বাকবিতন্ডা হয় এবং কোনভাবেই ছবি তুলতে দেওয়া হয়না। সাংবাদিককে ছবি সংগ্রহে বাধা দেওয়ার ঘটনায় কুমারখালী প্রেসক্লাবের পক্ষ থেকে কলেজ ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে কুমারখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
‎এবিষয়ে পান্টি ইউপি চেয়ারম্যান হাফিজ জানান, তিনি আগে থেকে কোন কিছুই জানেন না। তার কাছে কল করা হয়েছিলে কিন্তু তখন ফোনের ওপাশ থেকে বাকবিতন্ডা হচ্ছিল। পরে তিনি সাংবাদিককে বাধা দেওয়ার ব্যাপরে জানতে পারেন। এই ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নেই বলে  জানান।
‎কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  আমিরুল ইসলাম জানান, ১৪ মার্চ রোববার রাতে দশম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের মামলা দায়ের করা হয় এবং ঐরাতেই রুবেল নামে একজনকে আটক করে রোববার  দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে । এসময় সাংবাদিকের ছবি সংগ্রহকালে বাধা প্রদানের ঘটনা ঘটে। এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com