1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলারোয়া দামোদরকাঠি গ্রাম পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীকে হত্যার চেষ্টা, কলারোয়ায় চাঞ্চল্য জীবননগর সড়কে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি কালে জনতার দু’জন আটক উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ ‎গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন খড়িবাড়ী বাজারে সরকারি গাছ কর্তন: ক্ষোভ এলাকাবাসীর, তদন্তের আশ্বাস উপজেলা প্রশাসনের ‎ কুষ্টিয়ার খোকসায় মোড়াগাছা-হাসিমপুর খাল পুনঃখনন কাজের উব্দোধন যশোরে ‘গোফরান বাহিনীর’ প্রধানসহ ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল ও ল্যাপটপ উদ্ধার সোনাতলায় সাদামনের বহুমুখী উন্নয়ন সংস্থার ঈদ সামগ্রী বিতরণ ফরিদপুরের ভাঙ্গায় খাল খনন কর্ম’সূ’চির উ’দ্বো’ধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম!

ছাগলনাইয়ার পাঠাননগরে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল মাটি ব্যবসায়ী হোনা মিয়ার

মোহাম্মদ হানিফ 
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে উত্তেজনা; ছাত্রদল নেতাসহ ৭ জন আটক, এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ বাজার এলাকায় ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগে দুই পক্ষের সংঘর্ষে হোনা মিয়া (৪০) নামে এক মাটি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছাত্রদল নেতাসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
 উপজেলার কন্ট্রাক্টর মসজিদ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হোনা মিয়া ওই এলাকার বাসিন্দা আবুল কাশেম ও নুর জাহানের ছেলে। স্থানীয়ভাবে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কন্ট্রাক্টর মসজিদ বাজার এলাকায় একটি ফসলি জমি থেকে মাটি কাটার কাজ চলছিল। এ সময় ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী কামরুল হাসান জাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি কাটার কাজে বাধা দেন। একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ সম্প্রচার শুরু করেন।
অভিযোগ রয়েছে, মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্টদের কাছে তিনি ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হন মাটি ব্যবসায়ী হোনা মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয় জনতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থল থেকে কামরুল হাসান জাহিদ, ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মাহাথিরসহ মোট সাতজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এলাকায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে এ ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মাটি কাটা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এই ঘটনার পর তারা এলাকায় স্থায়ী সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com