1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক গ্রেফতার

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সিদ্দিক (৪৫)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১০।  রোববার (১৫ মার্চ) রাতে রাজবাড়ী সদরের মাটিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিদ্দিক রাজবাড়ী সদর থানার বেথুলিয়া খন্দকারপাড়া গ্রামের শফি শেখের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বেথুলিয়া এলাকায় সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে আতর শেখ, রাকিব, আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতর শেখের মৃত্যু হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ২৩) দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র‍্যাব-১০-এর কাছে সহযোগিতা চেয়ে আবেদন করেন।
সোমবার র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল রাত ১০টা ৪০ মিনিটের দিকে মাটিপাড়া বাজার এলাকা থেকে এজাহারভুক্ত আসামি সিদ্দিককে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার বাকি আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com