1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আর্থিক সংকটে পড়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বেইলি রোডে ৪ রেস্টুরেন্ট সিলগালা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৪৪৩ বার পড়া হয়েছে

বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে ৪৬ জনের। আর এ ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মঙ্গলবার (৫ মার্চ) সকাল থেকে বেইলি রোডের বিভিন্ন ভবনে অভিযান চালায় রাজউক।

শুরুতে নবাবী ভোজ রেস্টুরেন্টটি সিলগালা করেন রাজউক কর্মকর্তারা। পরে জরিমানা করা হয় আরও বেশ কয়েকটি রেস্টুরেন্ট মালিককেও। অনিয়মের কারণে ক্যাপিটাল সিরাজ সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চালানো হয় সুলতান ডাইনস রেস্টুরেন্টেও। এসময় ওই রেস্টুরেন্টটি সিলগালা করে দেয়া হয়। বন্ধ করা হয় রোস্টার ক্যাফে নামের আরও একটি রেস্টুরেন্টও।

অভিযানে কোনো রেস্টুরেন্টেই গণমাধ্যমকর্মীদের ঢুকতে দেননি রাজউকের কর্মকর্তারা।

এদিকে, বেইলি রোডের পাশাপাশি খিলগাঁও এলাকাতেও চলে অভিযান। সেখানে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা তালতলা এলাকার ‘নাইটেঙ্গেল স্কাই ভিউ’ নামের একটি ৭ তলা ভবন সিলগালা করে। আর অভিযান দেখেই উন্নয়ন কাজের নোটিশ দিয়ে বন্ধ করে দেয়া হয় ওই এলাকার অনেক রেস্টুরেন্ট। আশপাশের সব খাবারের দোকান বন্ধ পেয়ে অভিযানও স্থগিত করা হয়।

অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে সাধারণ মানুষ। উপস্থিত অনেকেই এমন কার্যক্রমকে সাধুবাদ জানান। কেউ কেউ এগুলোকে লোক দেখানো বলে মন্তব্য করেন। আবার কেউ বলেন, সময়মত অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এত মানুষের প্রাণ হারাতো না।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com