1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​এস এম এ রউফ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

​খুলনার কয়রায় উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উপজেলা প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে প্রেসক্লাবের ছাদে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। ​উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ইফতারপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ আর প্রেসক্লাব হলো সকল শ্রেণি-পেশার মানুষের মিলনস্থল। ইফতারের এই আয়োজন সেই সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করেছে। ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন: ​প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী: কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম এবং কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন।  উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সাবেক সদস্য সচিব (উপজেলা বিএনপি) নুরুল আমিন বাবুল, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ ও কয়রা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান।
​চিকিৎসা ও শিক্ষা: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইমরান হোসেন, কালনা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহসহ বিভিন্ন কলেজের প্রভাষক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আকবার হোসেন, ব্যাংক কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ। ​ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা জাকারিয়া হোসাইন।
​অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ইফতারের আমেজকে প্রাণবন্ত করে তোলেন। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কয়রার উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com