1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ! কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার ​কলারোয়ার চেড়াঘাটে হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জুতা ও ঝাড়ু দিয়ে পিটালো সভাপতি!

নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাইদুর রহমান সুমন 
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

দিনাজপুরের নবাবগঞ্জে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ কৃষি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে “কৃষক GAP Certification” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ ২০২৬) নবাবগঞ্জ উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নবাবগঞ্জ-এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ২০২৫–২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় এবং বিশ্বব্যাংক ও আইএফএডি’র সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ।

“খোরপোষের কৃষিকে বাণিজ্যিক কৃষিতে এবং পরবর্তীতে স্মার্ট কৃষিতে রূপান্তরের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরন ” এ  লক্ষ্যে ও উদ্দেশ্য কে সামনে রেখে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৬০ জন কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি এবং GAP (Good Agricultural Practices) সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এছাড়া কৃষিপণ্যের গুণগত মান উন্নয়ন, নিরাপদ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষিপণ্যের সঠিক সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতি সম্পর্কেও আলোচনা করা হয়।
প্রশিক্ষকরা জানান, GAP পদ্ধতি অনুসরণ করে কৃষি উৎপাদন করলে কৃষিপণ্যের মান বৃদ্ধি পায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনাও বাড়ে। এতে কৃষকের আয় বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আধুনিক ও নিরাপদ কৃষি প্রযুক্তি সম্পর্কে আরও সচেতন হবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com