ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অ/ভি/যান চালিয়ে ৪৭ পিস ইয়া*বা ট্যাবলেটসহ এক মা-দক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোতয়ালী থানাধীন গোয়ালচামট এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৪৭ পিস ইয়া/বা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ১০০ টাকা, উদ্ধার করা হয়। এ সময় সঞ্জয় সরকার (৪২) নামে এক ব্যক্তিকে আ*টক করা হয়। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার শিবরামপুর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গ্রে/ফ/তারকৃত সঞ্জয় সরকার একজন পেশাদার মা*দক ব্যবসায়ী। তার বিরু/দ্ধে ফরিদপুর কোতয়ালী ও মধুখালী থানায় একাধিক মা*দক মা*মলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদ-ক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদ/ক/দ্রব্যসহ গ্রেফ*তারকৃত ব্যক্তির বি-রু-দ্ধে সংশ্লিষ্ট থানায় মা/দ/কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব আরও জানায়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। মা*দক, অ-স্ত্র, সন্ত্রা*স ও চাঁ/দা/বাজির বিরু*দ্ধে র্যাবের এ ধরনের অভি*যান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।