চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার চরম্বা তেলিবিলা পশ্চিম হিন্দু পাড়ার গুনীর বাড়ির সদস্য ও তেলিবিলা তরুন সংঘের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বাসন্তী পূজা আগামী ২৪ মার্চ (মঙ্গলবার) থেকে শুরু হবে। চলবে ২৮ মার্চ (শনিবার) পর্যন্ত। ২৪ মার্চ (মঙ্গলবার) সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস, ২৫ মার্চ (বুধবার) সপ্তমী বিহিত পূজা,সকালে সমবেত কন্ঠে গীতাপাঠ,সন্ধ্যা ৭ ঘটিকায় আদ্যাশক্তি ব্যান্ডের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহতি ধর্ম সম্মেলন। জানা যায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। ২৬ মার্চ (বৃহস্পতিবার) অষ্টমী বিহিত পূজা ও রাত ৮ ঘটিকায় ধূনচি নৃত্য পরিবেশিত হবে, পরিবেশনায় থাকবেন প্রদীপ ঢাকি। ২৭ মার্চ (শুক্রবার) নবমী বিহিত পূজা ও সন্ধ্যায় সন্ধ্যারতি।২৮ মার্চ (শনিবার) প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে পূজার সমাপ্তি হবে। উক্ত ৫ (পাঁচদিন)ব্যাপী অনুষ্ঠানমালায় জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক ও লোহাগাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য পলাশ দাশ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।