1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার

মোঃ আব্দুল্লাহ শেখ
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে
 সুন্দরবনে অভিযান চালিয়ে অপহৃত ৬ জেলেকে উদ্ধার করেছে । মঙ্গলবার (১৭ মার্চ ) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
 বিসিজিএস তৌফিক এর নির্বাহী কর্মকর্তা, লেঃ আশিকুল ইসলাম ইমন প্রেস ব্রিফিং এ জানান, গত ৭ মার্চ সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে ‘নানা ভাই বাহিনী’ নামে একটি বনদস্যু দলের সদস্যরা ৬ জেলেকে অপহরণ করে। পরে তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করা হয়। এ ঘটনায় অপহৃত জেলেদের একজনের স্বজন কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে অভিযোগ জানান।
অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি জোরদার করে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে দস্যুদের কাছ থেকে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া জেলেরা হলেন— রফিকুল, আলামিন ও ইসমাইল শানা (খুলনার কয়রা থানার বাসিন্দা) এবং রমজান আলী, রেজওয়ান ও মিয়া রাজ (সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা)।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com