1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা!

মোঃ শওকত আলী
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৃষিজমি থেকে অবৈ*ধভাবে মাটি কেটে বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরি/মানা করেছে ভ্রাম্যমান আ/দালত।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, প্রাণপুর গ্রামের একটি কৃষিজমি থেকে অনুমতি ছাড়াই মাটি কে*টে তা বাণিজ্যিকভাবে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সদরপুর উপজেলার আটরশী গ্রামের বাসিন্দা কাজী বজলু রহমানকে হাতেনাতে আ-টক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম বলেন, কৃষিজমি রক্ষা ও অ-বৈধ মাটি ব্যবসা বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com