1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গোলাবারুদ ও ভয়াল মাদক ক্রিস্টাল মেথ (আইস)সহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ-উখিয়া সড়কের রঙ্গিখালী বাজার এলাকা থেকে জাদিমুড়া বাজারগামী একটি অটোরিকশায় মাদক পরিবহন করা হচ্ছে বলে খবর পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় লেদা ও মুছনী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ইফতারের পরপরই সন্দেহভাজন অটোরিকশাটি লেদা বাজার অতিক্রম করলে বিজিবির মোটরসাইকেল টহল দল সেটিকে অনুসরণ করে এবং মুছনী বাজারে অবস্থানরত অভিযানিক দলকে সতর্ক করে। পরে অটোরিকশাটি মুছনী বাজার এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা সেটির গতিরোধ করে তল্লাশি চালায়।তল্লাশির একপর্যায়ে অটোরিকশায় থাকা একটি ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি এবং অপর একটি প্যাকেট থেকে প্রায় ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশা চালককে আটক করা হয়।
বিজিবি জানায়, তাৎক্ষণিক ও কৌশলগত অভিযানের মাধ্যমে অস্ত্র ও মাদক পাচারের একটি বড় চেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে, যা তাদের পেশাদারিত্বের পরিচয় বহন করে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com