1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ঈশ্বরদী-লালপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় ৩ জন নিহত, আহত ৪

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে
 নাটোরের লালপুর উপজেলায় ঈশ্বরদী-লালপুর মহাসড়কে বালুবাহী ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জাহিদুল ইসলাম (৫০), মনিরুল (২৭) ও বাবুল (৩৫)। তারা সবাই লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে একটি ইজিবাইক যাত্রী নিয়ে রওনা দেয়। নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং চালকসহ আরও
ছয়জন আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। এছাড়া একজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মধ্যে রয়েছেন— ইজিবাইক চালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)।
দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার ওসি (তদন্ত) রিয়াজুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com