1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

নাটোরের লালপুরে বালি ভর্তি ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত-৩, আহত-৪

মোঃ নয়ন ইসলাম 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
নাটোরের লালপুর উপজেলার নবীনগর/দক্ষিণ লালপুর এলাকায় বালিভর্তি ট্রাক ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে অটো রিকশার  ৩জন যাত্রী নিহত এবং অন্তত ৪(চার)জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪শে মার্চ-২০২৬)সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ছোট বাদকয়া গ্রামের মৃত জোহা মাষ্টার এর ছেলে জাহিদুল ইসলাম (৫০), সেকেন আলীর ছেলে মনিরুল(২৭) ও বড় বাদকয়া গ্রামের বাবুল(৩৫)। তারা তিন জনেই দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা।
আহতরা হলেন,বড়বাদকয়া‌ গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মিঠুন(৩০),ভেল্লাবাড়িয়া এলাকার সিদ্দিক আলীর ছেলে গোলাম রাব্বি, ফজলুর রহমানের ছেলে রাজিবুল ইসলাম(২৬), রামকৃষ্ণপুর গ্রামের‌ আব্দুল খালেকের‌ ছেলে মজনু(৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়,সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে একটি অটো রিকশা/ইজিবাইক যাওয়ার পথে নবীনগর/দক্ষিণ লালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালি ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চালকসহ আরও ৬ জন আহত হয়।আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪(চার)জনকে পাঠানো হয় এবং এক জনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ১ জনের মৃত্যু হয়।
এ দিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাক চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ কর্মীদের জানায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com