চট্টগ্রামের জেএমসেন হলে ২৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় মাতৃ আহ্বানের মধ্যদিয়ে চারদিন ব্যাপী বাসন্তী পুজোয় বসন্ত উৎসব ও মিলনমেলার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি (ভারপ্রাপ্ত) শ্রীনিবাস দাশ সাগর’র সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক প্রবীর পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, জেলা পূজা পরিষদের প্রাক্তন সভাপতি দীলিপ কুমার মজুমদার, অধ্যাপক নারায়ন কান্তি চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুগ্ৰীব মজুমদার দোলন।এ সময় উপস্থিত ছিলেন , বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মহাসচিব আশুতোষ সরকার,জেলা পূজা পরিষদের সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত,অলক মহাজন , যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, কোষাধ্যক্ষ দীপক তালুকদার, সহ দপ্তর সম্পাদক অনিরুদ্ধ চৌধুরী জয়,গ্ৰন্হনা ও প্রকাশনা সম্পাদক সাগর মিত্র,সহ গ্ৰন্হনা ও প্রকাশনা সম্পাদক অমিতাভ দাশ,সহ সাংস্কৃতিক সম্পাদক রূপক শীল, ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদক চন্দন মজুমদার, মহিলা সম্পাদক রাজশ্রী মজুমদার সহ সম্পাদক ওসমিতা দে, পূজা সম্পাদক নিউটন সরকার,সদস্য অনুপ কুমার রক্ষিত, বিকাশ মজুমদার,কাঞ্চন আচার্য,হরিপদ চৌধুরী বাবুল,ডাঃ রিটন দাশ,যিশু মিত্র, রাজীব চক্রবর্তী,দিলীপ ঘোষ দিপু,তাপস দে ,বিকাশ দাশ বিষু,ছোটন সরকার, নির্মল নাথ, সঞ্জীব নাথ,পলাশ দে,অশ্রু চৌধুরী,লায়ন দেবাশীষ দাশ নয়ন, তরুণ ভট্টাচার্য্য, উজ্জ্বল শুক্ল দাশ,উষা আচার্য,রূপনা চৌধুরী রুপা সহ জেলা উপজেলা পৌর সভা পূজা পরিষদের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়