1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

খুলনার বটিয়াঘাটায় অর্ধশতাধিক পূজা মন্ডপে বাসন্তী দেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে

ইন্দ্রজিৎ টিকাদার 
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে
সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত খুলনা-১ আসনের বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়নে মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর’র আনন্দ শেষ হতে না হতেই গতকাল ২৪  মার্চ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব বাসন্তী দেবীর পূজা ।  উপজেলার ৭ টি ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক পূজা মন্ডপে বাসন্তী দেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে ।  বেশি পূজা অনুষ্ঠিত হচ্ছে ১ নং জলমা ইউনিয়নে । তবে বেশি জাঁকজমকপূর্ণ ভাবে বাসন্তী দেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন মন্দির ও পার বটিয়াঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন মন্দির প্রাঙ্গণে । বাসন্তী দেবীর পূজাকে আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে বিভিন্ন পূজা পরিচালনা কমিটি ধর্মীয় নাটক, পুতুল নাচ, জাদু প্রদশর্নী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী এবং সর্বশেষ বিজয় দশমী উপলক্ষ্যে বিজয় মেলা । এছাড়া বাসন্তী দেবীর পূজা উপলক্ষ্যে বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও পারবটিয়াঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫ দিন ধরে মেলা অনুষ্ঠিত হচ্ছে । উল্লেখ্য ,বসন্ত কালে এ পূজা অনুষ্ঠিত হয় বলে এ পূজাকে বাসন্তী পূজা বলা হয় । এছাড়াও বসন্ত কালের দেবীকে কালের দেবীও বলা হয় । অন্যদিকে বাসন্তী দেবীর পূজায় নাশকতা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান ও বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com