1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পানছড়িতে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস চাঙমা সত্যজিৎ 
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় ২৫ মার্চ (কালোরাত) গণহত্যা দিবস–২০২৬ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন। অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাত্রির নির্মম হত্যাযজ্ঞের স্মৃতি তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন বলেন,
“২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় রাত। সেই কালোরাত্রিতে নিরস্ত্র বাঙালির উপর যে বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা ইতিহাসের জঘন্যতম গণহত্যাগুলোর একটি। নতুন প্রজন্মকে এ দিনের সঠিক ইতিহাস জানাতে হবে এবং শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”
পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী তাঁর বক্তব্যে বলেন,
“২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির জন্য এক হৃদয়বিদারক অধ্যায়। এ দিনের স্মৃতি আমাদের স্বাধীনতার সংগ্রামের কথা মনে করিয়ে দেয়। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাই জাতির ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় হেডম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর যে বর্বরোচিত হামলা চালিয়েছিল, তা জাতির ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রয়েছে। গণহত্যা দিবস পালনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com